রাত ১০:৫৮, শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Headline
হ্যালোইন: মানুষ কেন ভয় পেতে ভালোবাসে? ইতিহাস, সংস্কৃতি ও মনস্তত্ত্বের আলোকে- Prof. Dr. Milton Biswas AI দিয়ে Assignment লেখার সঠিক ও নৈতিক পদ্ধতি: শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ বাংলা গাইড Prompt Engineering কী? AI Prompt লেখার সম্পূর্ণ বাংলা গাইড- Prof. Dr. Milton Biswas সাহিত্য, বৈশ্বিক গবেষণা ও সাংস্কৃতিক সংযোগের অগ্রযাত্রায় অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস Prof. Dr. Milton Biswas YouTube Knowledge Network: 10 Channels for Literature, Education, Research and AI মিল্টন বিশ্বাস ডিজিটাল নলেজ নেটওয়ার্ক : Prof. Dr. Milton Biswas Digital Knowledge Network American Thought (1776–2026): An Intellectual History of American Ideas | Prof. Dr. Milton Biswas একাডেমিক অ্যাসাইনমেন্ট লেখার সম্পূর্ণ নির্দেশিকা | প্রফেসর ড. মিল্টন বিশ্বাস একাডেমিক প্রেজেন্টেশন তৈরির মূল কৌশল | Prof. Dr. Milton Biswas আমেরিকার ২৫০ বছরের ইতিহাস: ১৭৭৬ থেকে ২০২৬ | Prof. Dr. Milton Biswas

২৪ ঘণ্টায় রাবিতে আবেদন ৪১ হাজার, ‘সি’ ইউনিটে সর্বাধিক

৭৩ বার পঠিত
আপডেটঃ বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে ভর্তি আবেদন চলছে। বুধবার (২৫ মে) দুপুর ১২টা থেকে শুরুর পর ২৪ ঘণ্টায় সাড়ে ৪১ হাজার ভর্তিচ্ছু প্রাথমিক আবেদন করেন। এতে ‘সি’ ইউনিটে সর্বাধিক আবেদন পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন , গতকাল দুপুর ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ইউনিটে সর্বমোট ৪১ হাজার ৭৪১টি আবেদন করেছেন। এরমধ্যে ‘সি’ ইউনিট তথা বিজ্ঞান বিভাগের আবেদনের সংখ্যা সর্বাধিক।

তিনি বলেন, আজ দুপুরের আবেদন সংখ্যা হিসেব করলে দেখা যায় ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে ১৬ হাজার ১৫৬ টি, ‘এ’ (মানবিক) ইউনিটে ১৩ হাজার ৫১৮ টি এবং ‘বি’ (বানিজ্য) ইউনিটে ১২ হাজার ৬৭টি প্রাথমিক আবেদন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ২৫ মে শুরু হয়ে শেষ হবে ৯ জুন। পরবর্তী জিপিএর ভিত্তিতে নির্বাচিত চূড়ান্ত পর্যায়ের আবেদন শুরু হবে ১৫ জুন। যা চলবে ২৮ জুন পর্যন্ত।

চূড়ান্ত আবেদন শেষে ২৫ জুলাই ‘সি’ ইউনিট, ২৬ জুলাই ‘এ’ ইউনিট এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র এবছরের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা এবং চূড়ান্ত আবেদন ১১শ টাকা নির্ধারণ করা হয়েছে।

+ posts


এ জাতীয়
এক ক্লিকে বিভাগের খবর