দুপুর ১:১৪, শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Headline
হ্যালোইন: মানুষ কেন ভয় পেতে ভালোবাসে? ইতিহাস, সংস্কৃতি ও মনস্তত্ত্বের আলোকে- Prof. Dr. Milton Biswas AI দিয়ে Assignment লেখার সঠিক ও নৈতিক পদ্ধতি: শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ বাংলা গাইড Prompt Engineering কী? AI Prompt লেখার সম্পূর্ণ বাংলা গাইড- Prof. Dr. Milton Biswas সাহিত্য, বৈশ্বিক গবেষণা ও সাংস্কৃতিক সংযোগের অগ্রযাত্রায় অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস Prof. Dr. Milton Biswas YouTube Knowledge Network: 10 Channels for Literature, Education, Research and AI মিল্টন বিশ্বাস ডিজিটাল নলেজ নেটওয়ার্ক : Prof. Dr. Milton Biswas Digital Knowledge Network American Thought (1776–2026): An Intellectual History of American Ideas | Prof. Dr. Milton Biswas একাডেমিক অ্যাসাইনমেন্ট লেখার সম্পূর্ণ নির্দেশিকা | প্রফেসর ড. মিল্টন বিশ্বাস একাডেমিক প্রেজেন্টেশন তৈরির মূল কৌশল | Prof. Dr. Milton Biswas আমেরিকার ২৫০ বছরের ইতিহাস: ১৭৭৬ থেকে ২০২৬ | Prof. Dr. Milton Biswas

নোকিয়ার মেড ইন বাংলাদেশ স্মার্ট ফোন এর যাত্রা শুরু

১৭৯ বার পঠিত
আপডেটঃ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

।।অনিক।।
বিশ্ববিখ্যাত ব্যান্ড নোকিয়া (এইচ এম ডি গ্লোবাল), লাভ ইট, ট্রাস্ট ইট, কিপইট এই শ্লোগানকে ধারণ করে মেড ইন বাংলাদেশ ট্যাগ এ বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন এনড্রয়েড নোকিয়া ৩.৪ (৪/৬৪) পান্স-হোল ডিসপ্লে ফোন।
৬ সেপ্টেম্বর(২০২১) একযোগে বন্দরনগরী চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, সিলেট বিভাগে বিশ্ব বিখ্যাত ব্যান্ড নোকিয়া (এইচ এম ডি গ্লোবাল), এর ৩.৪ (৪/৬৪) এনড্রয়েড মেড ইন বাংলাদেশ ফোনটির লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম এর নোকিয়ার লোকাল ডিষ্ট্রিবিউটর জনি টেলিকম, এম/এস. বাবলু ইলেক্ট্রনিক্স, এ বি ট্রেডিং, একে টেলিকম এর যৌথ আয়োজনে আনন্দ র‌্যালি ও দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১.০০ আনন্দ র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে আগ্রাবাদ সিংগাপুর ব্যাংকক মার্কেটস্থ জনি টেলিকমে মিলিত হয়। পরে এখানে কেট কাটা, মিষ্টি বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগাপুর ব্যাংকক মার্কেটের ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপিত জনাব মোঃ আলী নেওয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জনাব সালাউদ্দিন আরিফ, প্রচার সম্পাদক জনাব মোঃ ইউছুফ আলী ও নোকিয়ার প্রতিনিধি জোনাল ম্যানেজার বাবলু বড়–য়া (ডেভিট), এরিয়া সেলস ম্যানেজার ইয়াছিন আরাফাত, টেরিটোরী সেলস্ ম্যানেজার মোঃ নুরুল ইসলাম মোল্লা (অনিক), টেরিটোরী সেলস্ ম্যানেজার এফতার আহম্মদ চৌধুরী সহ চট্টগ্রামের সকল নোকিয়ার রিটেইলার ও কাস্টমারগন উপস্থিত ছিলেন। পরে র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন বিশ্বখ্যাত নোকিয়া মোবাইলের ফ্যাক্টরী বাংলাদেশে হওয়াতে যেমন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তেমনি দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখবে। এছাড়াও দেশে ফ্যাক্টরী হওয়ার ফলে আমাদের দেশের জনগণ কাঙ্ক্ষিত মূল্যের মাধ্যমে নিজের পছন্দের নোকিয়া মোবাইল সেট ব্যবহার করতে পারবে, বক্তারা নোকিয়ার উত্তর উত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

+ posts


এ জাতীয়
এক ক্লিকে বিভাগের খবর