দুপুর ১:১৭, শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Headline
হ্যালোইন: মানুষ কেন ভয় পেতে ভালোবাসে? ইতিহাস, সংস্কৃতি ও মনস্তত্ত্বের আলোকে- Prof. Dr. Milton Biswas AI দিয়ে Assignment লেখার সঠিক ও নৈতিক পদ্ধতি: শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ বাংলা গাইড Prompt Engineering কী? AI Prompt লেখার সম্পূর্ণ বাংলা গাইড- Prof. Dr. Milton Biswas সাহিত্য, বৈশ্বিক গবেষণা ও সাংস্কৃতিক সংযোগের অগ্রযাত্রায় অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস Prof. Dr. Milton Biswas YouTube Knowledge Network: 10 Channels for Literature, Education, Research and AI মিল্টন বিশ্বাস ডিজিটাল নলেজ নেটওয়ার্ক : Prof. Dr. Milton Biswas Digital Knowledge Network American Thought (1776–2026): An Intellectual History of American Ideas | Prof. Dr. Milton Biswas একাডেমিক অ্যাসাইনমেন্ট লেখার সম্পূর্ণ নির্দেশিকা | প্রফেসর ড. মিল্টন বিশ্বাস একাডেমিক প্রেজেন্টেশন তৈরির মূল কৌশল | Prof. Dr. Milton Biswas আমেরিকার ২৫০ বছরের ইতিহাস: ১৭৭৬ থেকে ২০২৬ | Prof. Dr. Milton Biswas

ইবিতে ২ হাজার ৯৫টি আসনের মধ্যে ১৬২৬টি ফাঁকা

১৩৩ বার পঠিত
আপডেটঃ বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২ হাজার ৯৫টি আসনের মধ্যে ১ হাজার ৬২৬টি আসন ফাঁকা। এই আসনগুলোতে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেননি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার এবং বুধবার ভর্তির জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের সাক্ষাৎকার শেষ হয়েছে। মেধাতালিকায় প্রথম দিকে থাকা শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৪৬৯ জন সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন। বাকি আসনগুলোর জন্য কোনো শিক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেননি।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে কম অংশ নিয়েছেন ‘এ’ ইউনিটে। এই ইউনিটে ৬৪ জন মৌখিক পরীক্ষা দিয়েছে। ‘বি’ ইউনিটের মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন ২৪৬ জন এবং ব্যবসা প্রশাসন অনুষদের ‘সি’ ইউনিটে ১৫৯ জন অংশ নিয়েছেন।

ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক আবদুস সামাদ বলেন, মেধা তালিকায় থেকেও যারা সাক্ষাৎকারে উপস্থিত হয়নি তারা উপযুক্ত কারণসহ যদি সমন্বয়কারী বরাবর লিখিত আবেদন করে তাহলে তাদের আবার সাক্ষাৎকার নেয়া হবে। তবে যদি তাদের থেকে কোন জবাব না পাওয়া যায় তাহলে তাদের আর সুযোগ দেয়া হবে না।

এর আগে, গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষে গত ২৮ নভেম্বর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। শেষ হয়েছে গত ১২ ডিসেম্বর। পরে ৩০ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়টির ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের মেধা তালিকা প্রকাশিত হয়। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত ইবির ভর্তি কার্যক্রম চলবে।

+ posts


এ জাতীয়
এক ক্লিকে বিভাগের খবর