সন্ধ্যা ৭:৫৯, বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
Headline
এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং মাস্টারি-Prof. Dr. Milton Biswas দ্য এআই এডুকেশন ব্লুপ্রিন্ট: শিক্ষা, শিক্ষক এবং মানব শিক্ষার ভবিষ্যৎ- Prof. Dr. Milton Biswas বাংলাদেশ সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক বিবর্তন সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না : দিলারা চৌধুরীর বিতর্কিত বক্তব্য প্রত্যাখ্যান The Transnational Literary Network: Global American Literature in Circulation – Prof. Dr. Milton Biswas America at 250 PDF | Prof. Dr. Milton Biswas | গণতন্ত্রের ২৫০ বছরের বিশ্লেষণ The Bengali Legislative Tapestry: New York State Legislature, Bangla New Year 1433-Prof. Dr. Milton Biswas নিউ ইয়র্ক স্টেট আইনসভায় বাংলা নববর্ষ ১৪৩৩: প্রবাসী বাঙালির রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্থান বাংলাদেশের খ্রিষ্টান সমাজের ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, মানবসেবা ও জাতীয় অবদান-Bangladesh Christian Legacy | History, Heritage and Service-Prof. Dr. Milton Biswas নিউ ইয়র্কে পহেলা বৈশাখ: ডায়াসপোরা, স্মৃতি ও সাংস্কৃতিক আত্মপরিচয়ের জীবন্ত আর্কাইভ টাইমস স্কয়ারে বাংলা নববর্ষে ইতিহাস: একসঙ্গে থাকছেন ম্যানহাট্টান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান-সিগাল ও কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডস : প্রকাশিত হচ্ছে স্মারকগ্রন্থ ১৪৩৩, নকুল কুমার বিশ্বাস এখন নিউ ইয়র্কে, ৪র্থবার মঞ্চে উঠছে থিম সং

রোটারি পরিবারের উদ্যোগ : টেলিমেডিসিন সেবা নিয়ে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক

২৫৬ বার পঠিত
আপডেটঃ শনিবার, ৯ মে, ২০২০

ফাইজুলহক নোমান, ডিআইইউ প্রতিনিধি

COVID19 বিশ্বব্যাপী মহামারীর সময় দেশের মানুষের জন্য চিকিৎসা সহযোগিতা প্রদানের লক্ষ্যে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর ২০২০-২১ রোটারি বর্ষের জেলা গভর্ণর মোঃ রুবায়েত হোসেনের নেতৃত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে রোটারি মেডিকেল সাপোর্ট সেন্টার যাত্রা শুরু করেছে। 

০৯৬০৬০০০৯১১ এই হটলাইন নাম্বারে কল করে বাংলাদেশের জনগণ প্রতিদিন সকাল ১০: ৩০ টা থেকে ১২:৩০ এবং সন্ধ্যা ৭:৩০ থেকে ৮:৩০ পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করতে পারবেন। বিশেষ এই সেবা থেকে প্রতিদিন অজস্র মানুষ সরাসরি তাদের রোগের উপসর্গ জানিয়ে নিতে পারবেন অনলাইন স্বাস্থ্যসেবা৷ 

টেলিমেডিসিন সেবা প্রসঙ্গে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর ২০২০-২১ রোটারি বর্ষের জেলা গভর্ণর মোঃ রুবায়েত হোসেন জানান- দেশের সেরা ৪০ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে রোটারি মেডিকেল সাপোর্ট সেন্টার যাত্রা শুরু করলেও প্রতিনিয়ত জনগণের সেবায় নতুন বিশেষজ্ঞ যোগ হচ্ছেন। 

এছাড়াও মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি:, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, আইচি হাসপাতাল লি: ও সিটি জেনারেল হাসপাতাল লি: এ রোটারি মেডিকেল সাপোর্ট সেন্টার এর ডাক্তারগণ কর্তৃক প্রেরিত রোগীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

 বাংলাদেশের অন্যান্য জেলাগুলিতেও অনুরূপ চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। 

বিশ্বব্যাপী মানবতার সেবা বিগত ১১৫ বছর যাবত রোটারি ক্লাব পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নিঃস্বার্থভাবে মানবসেবা দিয়ে যাচ্ছে। 

সারা বিশ্ব থেকে পোলিও নির্মূলের মূল উদ্যোক্তা রোটারি এখন COVID19 মহামারীর সময় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্নপ্রান্তে খাদ্য, চিকিৎসা, চিকিৎসা সরঞ্জাম, পুনর্বাসন সহ বহু প্রকল্প নিয়ে মানুষের পাশে দিয়েছে। 

এ প্রসঙ্গে রোটারিয়ান শাহ আলম চৌধুরী জানান- সাধারণ মানুষের ক্রান্তিলগ্নে রোটারি পরিবার সবসময় ছিলো এবং ভবিষ্যতেও থাকবে৷ সমগ্র বিশ্ব যখন চিকিৎসা, খাদ্য এবং যথার্থ দিকনির্দেশনার অভাবে ভারসাম্যহীন সময় অতিক্রম করছে তখনও রোটারি পরিবার সাধারণ মানুষের দরজায় তাদের সেবা পৌছে দিচ্ছেন৷

Website |  + posts


এ জাতীয়
এক ক্লিকে বিভাগের খবর