সকাল ১০:০০, মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
Headline
AI দিয়ে Assignment লেখার সঠিক ও নৈতিক পদ্ধতি: শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ বাংলা গাইড Prompt Engineering কী? AI Prompt লেখার সম্পূর্ণ বাংলা গাইড- Prof. Dr. Milton Biswas সাহিত্য, বৈশ্বিক গবেষণা ও সাংস্কৃতিক সংযোগের অগ্রযাত্রায় অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস Prof. Dr. Milton Biswas YouTube Knowledge Network: 10 Channels for Literature, Education, Research and AI মিল্টন বিশ্বাস ডিজিটাল নলেজ নেটওয়ার্ক : Prof. Dr. Milton Biswas Digital Knowledge Network American Thought (1776–2026): An Intellectual History of American Ideas | Prof. Dr. Milton Biswas একাডেমিক অ্যাসাইনমেন্ট লেখার সম্পূর্ণ নির্দেশিকা | প্রফেসর ড. মিল্টন বিশ্বাস একাডেমিক প্রেজেন্টেশন তৈরির মূল কৌশল | Prof. Dr. Milton Biswas আমেরিকার ২৫০ বছরের ইতিহাস: ১৭৭৬ থেকে ২০২৬ | Prof. Dr. Milton Biswas সাহিত্যে AI এবং ড. মিল্টন বিশ্বাসের অবদান- Prof. Dr. Milton Biswas

ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন

৩০১ বার পঠিত
আপডেটঃ রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আগামীকাল সোমবারের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৬ নভেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত মেধাক্রম ১ থেকে ৬০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে মেধাক্রম ৬০১ থেকে ১২০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে। ১৮ নভেম্বর মেধাক্রম ১২০১ থেকে ১৮০০ পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া হবে এবং ১৯ নভেম্বর মেধাক্রম ১৮০১ থেকে ২৪০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তির সাক্ষাৎকার কলা অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত ও নৃত্যকলা বিষয়ে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

Website |  + posts


এ জাতীয়
এক ক্লিকে বিভাগের খবর