ভোর ৫:০৮, মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

*ছায়া নেই*

৩৯৮ বার পঠিত
আপডেটঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

মিলনকান্তি বিশ্বাস।।

অশক্ত পায়ে –

দাঁড়াতে চায়

আমার কাঁধে ভর দিয়ে।

পথ চলার অদম্য বাসনা

কোনো এক অদৃশ্য শক্তি যেন

শিরাগুলি টেনে ধরছে !

পায়ের আঙুলগুলি

শিশুর মতো মুষ্টিবদ্ধ।

শরীর শুকনো তরুর মতো দুলছে –

রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে পর

সব স্বপ্ন হয়ে যায়।

তখন টের পাই –

বাস্তবের মাটি বড়ই কঠিন!

মাথার ওপর শুধুই গ্রীষ্মের আকাশ

আর কোনো ছায়া নেই।

Website |  + posts


এ জাতীয়
এক ক্লিকে বিভাগের খবর